আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:২১, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:২১, ৪ জুন ২০২১
চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
চীনের গানসু প্রদেশে রেললাইনে সংস্কার কাজ চলার মধ্যেই চলে আসা ট্রেনের আঘাতে অন্তত নয়জন মারা গেছেন। তারা প্রত্যেকেই রেলকর্মী।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে প্রদেশের জিনচ্যাং শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, ট্রেনটি উরুমশি থেকে হংঝউ যাচ্ছিল। দুর্ঘটনার পর চিকিৎসা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।
এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।
এক উইবো ব্যবহারকারী লেখেন, “যদি সেখানে রেললাইন মেরামতের কাজই চলছিল, তবে তো ট্রেন চালকের সেই তথ্য জানা থাকার কথা। কীভাবে এই ঘটনা ঘটলো? নয়টি তাজা প্রাণ ঝরে গেলো!”
অন্য আরেকজন দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করে লেখেন, “কে দায়ী এবং সে কী করছিল?”
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























