আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১৯, ৪ জুন ২০২১
হুয়াওয়েসহ ৫৯ চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন বাইডেন
চীনের যোগাযোগ জায়ান্ট হুয়াওয়েসহ ৫৯টি কোম্পানির উপর মার্কিনিদের বিনিয়োগ নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে নতুন এই নির্বাহী আদেশ।
এ পদক্ষেপের মাধ্যমে মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নিষেধাজ্ঞা সম্প্রসারণ করলেন বাইডেন। এদিকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের ৩১টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, চীনের সামরিক বাহিনীকে সহায়তা করতে মার্কিন নাগরিকেরা যেন বিনিয়োগ না করেন তা ঠেকানোই এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য।
বাইডেনের নতুন আদেশের ফলে মার্কিন বিনিয়োগকারীরা তালিকাভুক্ত চীনা কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না। এসব কোম্পানির মধ্যে রয়েছে চীনের জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড এবং কোস্টার গ্রুপ।
মার্কিন প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানির তালিকা নবায়ন করা হয়েছে। হোয়াইট হাউজের তরফে বলা হয়েছে, ‘আমরা পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি সামনের মাসগুলোতে নতুন নির্বাহী আদেশের নিষেধাজ্ঞায় আরও নতুন কোম্পানি যোগ করা যাবে।’
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীন-মার্কিন সম্পর্কের অবনতি হয়। বেইজিং বরাবর নতুন মার্কিন প্রশাসনকে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছে। গত মাসে বাইডেনের আমলে দুই দেশের বাণিজ্য আলোচকদের মধ্যে প্রথম বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন চীনা পণ্যের ওপর আরোপ করা উচ্চ শুল্ক বজায় থাকবে কেননা মহামারির পর মার্কিন অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























