আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৫, ৪ জুন ২০২১
নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু
নেপালে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হয়েছে। নেপালের সেতি প্রাদেশিক হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জানা গেছে, মৃত ব্যক্তি একজন ৬৫ বছর বয়সী পুরুষ। টেম্পোরাল লোব এনসেফালাইটিস ধরার পড়ার পর তাকে হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছিল।
সেতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘ন্যাসাল সোয়াবে ছত্রাকের হাইফা এবং বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে মিউকর পাওয়ার পর তিনি ৩ জুন (বৃহস্পতিবার) মারা যান।’
তবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পৌদেল বলেছেন, নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে অন্তত ১০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালে এপ্রিল থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। বর্তমানে সংক্রমণ কিছুটা কমে এলেও হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক বেশি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























