আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০৩, ৫ জুন ২০২১
নিজের ব্লগ বন্ধ করে দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার উসকানি দেয়ার অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরে নিজের মতামত প্রকাশের জন্য একটি ব্লগ পেজ খুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাঠক ও সমর্থকদের পক্ষ থেকে খুব একটা সাড়া না পাওয়ায় তা বন্ধ করে দিয়েছেন তিনি।
মাত্র এক মাসেরও কম সময় আগে ব্লগ পেজটি চালু করেছিলেন ট্রাম্প। তার টিমের সদস্যরা ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এখান থেকে বড় একটি সামাজিক প্ল্যাটফর্ম চালু করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা একেবারে বন্ধ করে দেয়া হয়েছে।
ট্রাম্পের সিনিয়র সহকারী জ্যাসন মিলার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ওই পেজ আর ফিরে আসবে না। এটিকে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। মিলার বলেন,আমাদের যেসব বৃহত্তর উদ্যোগ চলমান রয়েছে এটি ছিল সেগুলোর সহায়ক একটি প্রকল্প।
‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ শিরোনামের ব্লগটি ৪ মে চালু করা হয়। ফেসবুক ও টুইটারে ট্রাম্প নিষিদ্ধ হওয়ার কয়েক মাস পর এই উদ্যোগ নেয়া হয়। শুরুতে বলা হয়েছিল, এই ওয়েবসাইট থেকে ট্রাম্প সরাসরি তার সমর্থকদের সঙ্গে কথা বলবেন। তবে সাড়া না পাওয়ায় তা বাতিল করতে হলো ট্রাম্পকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























