আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০০, ৫ জুন ২০২১
আগামী সূর্যগ্রহণে দেখা যাবে বিরল ‘রিং অব ফায়ার’
রিং অব ফায়ার (ছবি: অনলাইন)
আগামী ১০ জুন হতে যাচ্ছে সূর্যগ্রহণ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। তখন শুধু একটি বলয় দেখা যাবে।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা যায়, এ বলয়কে অনেকে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী বৃহস্পতিবার (১০ জুন) এই সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকভাবে দেখা যাবে না।
‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণটি মূলত ভালোভাবে দেখা যাবে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ।
এর আগে গত ২৬ মে দেখা গিয়েছিলো চন্দ্রগ্রহণ। ‘সুপার ব্লাড মুন’ চন্দ্রগ্রহণের পর এবার আগামী ১০ জুন হতে যাচ্ছে সূর্যগ্রহণ। ব্যবধান মাত্র দুই সপ্তাহ।
১০ জুন বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ১২ মিনিট শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট। আর এই সময়ের মধ্যে গ্রহণের চরম গ্রাস দেখা যাবে বিকেল বিকেল ৪টা ৪১ মিনিটে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























