আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৫ জুন ২০২১
আপডেট: ১৪:৪৭, ৫ জুন ২০২১
আপডেট: ১৪:৪৭, ৫ জুন ২০২১
৪৩ হাজার কোটি টাকায় ভারতে আসছে ৬ সাবমেরিন
ভারতীয় নৌবাহিনীর জন্য ৪৩,০০০ কোটি টাকা খরচে ছয়টি ডুবোজাহাজ (সাবমেরিন) কেনা হচ্ছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন সম্পন্ন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে আগামী তিন দশকে এই কর্মসূচিটি সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
আরো বলা হয়, প্রায় এক দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ৬টি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানো শুরু করেছে ভারত। এই প্রকল্পের নাম ‘প্রজেক্ট ৭৫’।
ওই গোত্রের প্রথম স্টেলথ ডুবোজাহাজ আইএনএস কলভরীকে ২০১৫ সালের অক্টোবরে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। গত বছর নভেম্বরে এই গোত্রের শেষ ডুবোজাহাজটি হাতে পেয়েছে ভারতীয় নৌবাহিনী।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























