ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ৫ জুন ২০২১
আপডেট: ২২:০৮, ৫ জুন ২০২১

চীনে শিশুদের জন্য সিনোভ্যাকের টিকার অনুমোদন

করোনাভাইরাস প্রতিরোধে শিশুদের জন্য সিনোভ্যাক বায়োটেকের টিকার অনুমোদন দিয়েছে চীন। এখন থেকে জরুরি ভিত্তিতে শিশুদের শরীরে এ টিকার ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সিনোভ্যাক বায়োটেকের চেয়ারম্যান ইন উইডং। 

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য বলছে, তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সিনোভ্যাক বায়োটেকের টিকা কার্যকর এবং শিশুদের শরীরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

এতোদিন পর্যন্ত চীনে শুধু ১৮ বছরের ওপর ব্যক্তিদের টিকা দেয়া হতো। ৩ জুন পর্যন্ত দেশটিতে ৭২ কোটি ৩০ লাখের বেশি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

 চলতি মাসের শুরুতে সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনা টিকাকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারপর থেকে বিশ্বের যেকোনো প্রান্তে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাচ্ছে এ টিকা। 

ডব্লিউএইচও জানায়, ১৮ বছর বা তার থেকে বেশি বয়সের মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে কোভিশিল্ডের মতো দুটি ডোজ নিতে হবে। তবে দুটি টিকার মধ্যে ব্যবধান থাকবে দুই থেকে চার সপ্তাহ। 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। ডব্লিউএইচও প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকা পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘কোভ্যাক্স’ নামে একটি নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে পৃথিবীর দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়