আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:২২, ৫ জুন ২০২১
মিয়ানমারে সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২০
মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
শনিবার (৫ জুন) দেশটির স্থানীয় কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারী অস্ত্র সমৃদ্ধ সেনাদের বিরুদ্ধে গুলতি ও তীর-ধনুক নিয়ে রুখে দাঁড়ায় গ্রামবাসীরা। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
গত ১ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ৮৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার (০৫ জুন) ভোর হওয়ার আগে থেকে সংঘর্ষ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকে হতাহত হয়েছেন।
কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। অভ্যুত্থানের পর থেকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেপিডোতে টানা বিক্ষোভ শুরু হয়। যা এখন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।
খিত থিত মিডিয়া ও বার্তা সংস্থা ডেল্টা জানিয়েছে, সংঘর্ষে ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আরও বহু লোক আহত হয়েছেন। তারা জানিয়েছে, কথিত অস্ত্র উদ্ধারের নামে সৈন্যরা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।
দেশটির এমআরটিভি নামের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো জান্তা বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























