আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১১, ৭ জুন ২০২১
পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুইটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন।
সোমবার (৭ জুন) সকালে প্রদেশের গোতকি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।
রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’
খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
গোতকির পুলিশ কর্মকর্তা উমর তুফাইল বলেন, ‘মিল্লাত এক্সপ্রেসের ধ্বংস্তুপে এখনো ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আটকে আছেন। কর্তৃপক্ষ তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি আনার চেষ্টা করছে।’
দুর্ঘটনার পর গোতকি, দারকি, ওবারো এবং মিরপুর মাথেলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার সব চিকিৎসক-স্টাফকে হাসপাতালে আনা হয়েছে।
গোতকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘টেনের বগি উল্টে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অন্তত ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ছয় থেকে আটটি একেবারে বিধ্বস্ত হয়েছে। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























