ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ৭ জুন ২০২১
আপডেট: ১৬:৩৯, ৭ জুন ২০২১

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা-ভূমিধসে ১৭ জনের মৃত্যু

প্রবল বর্ষণের ফলে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এর ফলে সেখানে অন্তত ১৭ জন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে দেশটির দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তা ঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোডিপ্পিলি বলেছেন, ‘পানির স্তর স্বাভাবিক মাত্রায় নামতে শুরু করেছে কিন্তু এখনও ১০টি জেলায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।’

তিনি বলেন, এই বন্যায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা কারুনানায়াকে বলেন, ‘আমরা আশা করছি এখন থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে তবে কয়েকটি অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়