আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:৩০, ৮ জুন ২০২১
কমলা হ্যারিসকে বহনকারী বিমানের জরুরি অবতরণ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী গুয়েতেমালাগামী একটি বিমানের উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মাঝপথেই বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।তবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দুই ঘণ্টা বিলম্বে গুয়াতেমালায় পৌঁছেছেন কমলা হ্যারিস।
বিমান থেকে নামার পর কমলা হ্যারিস ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি। তবে সবাই ভালো আছি।’
কমলা হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘জরুরি অবতরণের পর হ্যারিসের বিমান পরিবর্তন করা হয়। কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিরাপদে গুয়েতেমালায় পৌঁছান।’
তিনি জানান, এয়ার ফোর্স টু বিমানে করে কমলা হ্যারিসের সঙ্গে তারা গুয়েতেমালার পথে রওয়ানা হন। উড্য়নের পরপরই ক্রুরা দেখতে পান ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। এ কারণে অন্যান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার আশঙ্কা করছিলেন তারা। এ ছাড়া আর কোনো সমস্যা ছিল না। পরে বিমানটি জরুরি অবতরণ করে এবং জয়েন্ট অ্যান্ড্রু বেসে ফিরে আসেন তারা।
বিমানে থাকা এক সাংবাদিক বলেন, ‘উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছিল। তবে পরে সেটি খুবই নিরাপদে অবতরণ করে।’
চলতি সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস। সফরকালে তিনি এসব অঞ্চলে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহ নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া এসব অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের ভিড় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























