ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ৭ জুন ২০২১
আপডেট: ২৩:৩৮, ৭ জুন ২০২১

স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৮

করোনায় দিশেহারা ভারতের নাগরিকরা। অনেক দিন ধরে দেশটিতে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার অনেক বেশি হলেও সম্প্রতি কিছুটা কমের দিকে। এরমধ্যেই নতুন দুর্ঘটনা দেশটিতে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

সোমবার বিকালের এই আগুনে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই সময় কারখানায় ৩৭ কর্মী কাজ করছিলেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, তাদের ১৭ জন কর্মী এখনো নিখোঁজ।

প্রতিবেদনের তথ্যমতে, বেলা সাড়ে তিনটার দিকে এসভিএস একুয়া টেকনোলজির কারখানার যে অংশে স্যানিটাইজার তৈরি করা হয়, সেখানে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ছয়টি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে পুনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়