আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৪১, ৮ জুন ২০২১
পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে: নিহত বেড়ে ৫১
পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুইটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। ফলে প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে প্রায় ১ হাজার ৪০০ আরোহী ছিলেন।
রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’
জানা গেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার প্রতি ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
ঘোটকির এএসপি উমর তুফাইল জানান, ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়েও অনেক বগির ধ্বংসস্তূপে ঢোকা যায়নি। একটি বগিতেই অন্তত ২৫ জন আটকে আছেন বলে জানতে পেরেছেন তারা। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে। এ কাজে সহযোগিতা করছেন সেনা ও আধা-সামরিক বাহিনীর সদস্যরাও।
ঘোটকির ডেপুটি কমিশনার (ডিসি) উসমান আব্দুল্লাহ বলেন, উল্টে পড়া বগিগুলো থেকে লোকজনকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, এ ঘটনায় ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে আর ছয় থেকে আটটি বগি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। এখনো আটকা পড়ে থাকা লোকজনকে বের করে আনা উদ্ধারকারী কর্মকর্তাদের জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























