আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:২২, ৮ জুন ২০২১
২৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনছে যুক্তরাজ্য
করোনা মহামারী প্রতিরোধে যুক্তরাজ্যে ২৫ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার থেকেই ২৫ বছর বা তার বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নিতে পারবেন বলে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির ভ্যাকসিন কর্মসূচির আওতায় ২৫ বছর বা তার বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ৭ম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬। যার মধ্যে মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৮৪১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ লাখ ৭৭ হাজার ৯৮ জন।
স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণের কারণে অনেক মৃত্যু ঠেকানো গেছে। এছাড়া বহু মানুষকে হাসপাতালেও যেতে হচ্ছে না। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৩৮৬ জনের দেহে করোনার ডেল্টা ধরন (বি১.৬১৭.২) শনাক্ত হয়েছে। করোনার নতুন এই ধরনটি সর্বপ্রথম ভারতে শনাক্ত হওয়ায় এটি ভারতীয় ধরন হিসেবেও পরিচিত।
ডেল্টা ধরনে আক্রান্ত ১২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮৩ জন এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি। অপরদিকে ২৮ জন ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন এবং তিনজন দুই ডোজ গ্রহণ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেন, প্রতিদিনই আমাদের ভ্যাকসিন কর্মসূচিতে নতুন নতুন মাইলফলক যুক্ত হচ্ছে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবায় আরও বড় এবং সফল কার্যক্রম যুক্ত হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনই সবার আগে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ভ্যাকসিন জীবন রক্ষা করছে এবং হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাচ্ছে। দু'সপ্তাহ আগে দেশটিতে ৩০ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এবার এই কার্যক্রমে ২৫ বছর বা তার বেশি বয়সীদের অন্তর্ভূক্ত করা হলো।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























