আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫০, ৯ জুন ২০২১
করোনায় একদিনের সাড়ে ১০ হাজার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৬৭৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৪৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৩ জন।
বুধবার (৯ জুন) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৭৬২ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ লাখ ৬২ হাজার ৫৭০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯৩৫ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৩ হাজার ৫২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ২০ হাজার ৮৬৩ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯০ লাখ ৮৮ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৫৩ হাজার ৫৫৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ জন।
তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৭০ লাখ ৩৮ হাজার ২৬০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৩০৭ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৭১ জন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় সম্প্রতি এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত আট লাখ ১৫ হাজার ২৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৯১৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























