আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০৯, ৯ জুন ২০২১
মুসলিম পরিবারকে হত্যা কোনো দুর্ঘটনা ছিল না: ট্রুডো
জাস্টিন ট্রুডো
কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চালিয়ে চার সদস্য হত্যার ঘটনাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
হাউজ অব কমন্সে কথা বলার সময় ট্রুডো বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না। সন্ত্রাসী হামলা।’
সোমবার (৭ জুন) এক ট্রাকচালক ট্রাফিক সিগন্যাল ভেঙে এক পরিবারের পাঁচজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান চারজন।
মৃতদের মধ্যে রয়েছেন এক ৭৪ বছর বয়সী বৃদ্ধা, তার ৪৬ বছর বয়সী ছেলে সৈয়দ, সৈয়দের ৪৪ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে।
গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তাদের ৯ বছরের ছেলে। তার আঘাত গুরুতর হলেও প্রাণসংশয় নেই।
শুরুতে ধারণা করা হয়েছিল এটা দুর্ঘটনা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথা শুনে পুলিশের মনে সন্দেহ জাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেদিন লালবাতির নির্দেশনা অমান্য করে কালো ট্রাকটি দানবের মতো ওই পরিবারের দিকে ধেয়ে যায়।
আক্রান্তদের চেহারা ও পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা মুসলিম।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে ছয় কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। নাথানিয়াল অন্টারিও প্রদেশের বাসিন্দা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























