ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ৯ জুন ২০২১
আপডেট: ১৩:৫৩, ৯ জুন ২০২১

প্রবল বর্ষণে মুম্বাইয়ে বাস-ট্রেন বন্ধ

প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, আজ সারা দিন মুম্বাইয়ের আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টি হবে শহর ও সংলগ্ন এলাকায়।

এছাড়া কম জনঘনবসতিপূর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রবল বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

এদিকে কুরলা এবং সিয়ন স্টেশনের মাঝে রেললাইনে পানি জমে যাওয়ায় বন্ধ রয়েছে রেল পরিষেবা। বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। 

সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও জানিয়েছে, রাস্তা থেকে পানি নেমে গেলেই গাড়ি চলাচল শুরু হয়ে যাবে।

মুম্বাইয়ের আবহাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল জয়ন্ত সরকার জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মহারাষ্ট্র থেকে আগামী দু’দিনের মধ্যে ধীরে ধীরে তেলঙ্গানা, অন্ধ্র হয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়