আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২১
মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে গৃহহীন এক লাখ মানুষ
মিয়ানমারের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মিয়ানমার দপ্তর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কায়াহ রাজ্যে এ দমনপীড়ন চালানো হয়।
তারা আরও জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।
কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করছে।
গত ফেব্রুয়ারি মাসে সামরিক জেনারেলদের হাতে অং সান সুচির সরকারের পতনের পর থেকে মিয়ানমারে বিশৃংখলা লেগেই রয়েছে এবং দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সুচির সরকারকে অভিযুক্ত করা হয়।
দেশটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, বিশেষকরে শহরতলিগুলোতে পুলিশের হাতে অনেক মানুষ প্রাণ হারায়। এসব এলাকায় স্থানীয় কিছু মানুষ ‘প্রতিরক্ষা বাহিনী’ গড়ে তুলেছে।
এদিকে মিয়ানমার সেনাবাহিনী কয়েক দশক ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয় শিবিরে রয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























