আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ৯ জুন ২০২১
বিশ্বের সকল দেশে টুইটার-ফেসবুক বন্ধের আহ্বান ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প
বিশ্বের সকল দেশে টুইটার ও ফেসবুক বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি নাইজেরিয়া সরকার টুইটার বন্ধ করে দিয়েছে। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেছেন, এ ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের উচিত নাইজেরিয়াকে অনুসরণ করা।
ট্রাম্প বলেন, দেশটির প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ার পর তারা সে দেশে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিকে নিষিদ্ধ করেছে। অন্য সব দেশেরও উচিত টুইটারের পাশাপাশি ফেসবুককেও নিষিদ্ধ করা।
গত সপ্তাহে বিধিভঙ্গের অভিযোগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি পোস্ট টুইটার মুছে দেয়। এর পর গত শুক্রবার থেকে নাইজেরিয়া সরকার সে দেশে অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করে।
একসময় ফেসবুক-টুইটারে ঘন ঘন পোস্ট দিতেন ট্রাম্প। গত ৬ জানুয়ারি ট্রাম্পের উসকানিতে ক্যাপিটল হিলে হামলার অভিযোগ ওঠে। রক্তক্ষয়ী এ হামলার জেরে সামাজিক যোগাযোগের প্রধান প্রধান মাধ্যমে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।
টুইটারে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুকে তার নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষিদ্ধ হয়ে ট্রাম্প বেশ ক্ষুব্ধ। কারণ তিনি আগের মতো আর তার ভক্ত-অনুরাগী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন না। ফলে তাকে নানা বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য এখন বিবৃতি দেওয়ার ওপরই নির্ভর করতে হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























