ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ৯ জুন ২০২১
আপডেট: ১৮:২৪, ৯ জুন ২০২১

বিশ্বের শীর্ষ ধনীদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

জেফ বেজোস, ইলন মাস্ক, মাইকেল ব্লুমবার্গ

জেফ বেজোস, ইলন মাস্ক, মাইকেল ব্লুমবার্গ

আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গের মতো শীর্ষ ধনী ব্যক্তিদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। 

ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর তথ্য খতিয়ে দেখে এই অভিযোগ করেছে প্রোপাব্লিকা নামের একটি সংস্থা।

প্রোপাব্লিকার দাবি, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কোনো আয়কর নাকি দেননি বেজোস। মাস্ক আয়কর দেননি ২০১৮ সালে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়ারেন বাফেট কর হিসাবে দিয়েছেন আয়ের মাত্র ০.১ শতাংশ। সাম্প্রতিক সময়ে নাকি আয়কর দেননি ব্লুমবার্গও।

প্রোপাব্লিকা বলছে, আইআরএসের এক কর্মকর্তার কাছ থেকে এই তথ্য তারা পেয়েছে। যদিও তথ্যদাতার নাম জানায়নি প্রতিষ্ঠানটি।

আইআরএসের কমিশনার চার্লস রেটিগ বলেছেন, ‘‘কীভাবে এই তথ্য বাইরে এল সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। কারণ প্রত্যেক আমেরিকানের তথ্য গোপন থাকার কথা। এই তথ্য বাইরে আসা সংস্থার পক্ষে ক্ষতিকারক।’’

এ দিকে ওয়ারেন বাফেট ও ব্লুমবার্গ জানিয়েছেন, নির্দিষ্ট আয়কর দিয়েছেন তারা। তবে বেজোস বা মাস্ক কোনো মন্তব্য করতে চাননি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়