আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৫৯, ১০ জুন ২০২১
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ৬১৪৮ জন
ফাইল ছবি
গত কয়েকদিন থেকে ভারতে দৈনিক করোনা শনাক্তের হার কমে গেছে। আগের তুলনায় এই হার প্রায় অর্ধেক। কিন্তু দেশটিতে কমেনি দৈনিক মৃত্যুর পরিমাণ, বরং তা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাকালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন তিন লাখ ৬৯ হাজার ৬৭৬ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ হাজার ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দৈনিক সংক্রমণ অল্প বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। গত দু’দিনের মতো বৃহস্পতিবারও তা রয়েছে ৫ শতাংশের নীচে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৫১ হাজার ৩৬৭ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ২০ লাখ ৪ হাজার ৬৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৭ কোটি ২১ লাখ ৯৮ হাজার ২৫৩টি নমুনা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























