আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫৬, ১১ জুন ২০২১
একদিনে আরও সাড়ে ১১ হাজার মৃত্যু
ফাইল ছবি
কয়েক দিন কিছুটা স্তিমিত থাকলেও গত দুই দিনে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে ভারতে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৩৩ হাজার ৭৬৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৬৬৬। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৮৮ হাজার ২৮৪ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৯৮০ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৪৭ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪২৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭ জনের। চিকিৎসাধীন ৫৩ লাখ ৮৩ হাজার ৩৮২ জন।
এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল ও আমাদের প্রতিবেশী দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে আগের ২৪ ঘণ্টাতেই প্রাণহানি ঘটে রেকর্ড ৬ হাজার ১৩৮ জনের। তবে গত ২৪ ঘণ্টায় তা অর্ধেক কমে ৩ হাজার ৪০২-এ নেমে এসেছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯১ হাজার ২৬৬ জন। যাতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জনের। চিকিৎসাধীন ১১ লাখ ৩১ হাজার ৩৪৭ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























