ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১১ জুন ২০২১
আপডেট: ১১:৩৯, ১১ জুন ২০২১

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।

স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে শুক্রবার সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। 

খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিল। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ৩০ জন গুরুতর আহত হন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়