আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৪৬, ১১ জুন ২০২১
ব্রিটেনে নতুন সংক্রমণের ৯১ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট
ব্রিটেনে নতুন করে যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তাদের ৯১ শতাংশই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘গত রাতের হিসাবে দেখা গেছে ৯১ শতাংশ মানুষ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’
ভ্যারিয়েন্টটি বেশি সংক্রমণের জন্য দায়ী সেটি আগেই বলা হচ্ছিল। তখন ব্রিটেন বলেছিল এটি ৪০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।
করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দু’টি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছে ল্যানসেট।
ল্যানসেট বলছে, শুধুমাত্র প্রথম টিকা যারা নিয়েছেন তাদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবধান বেশি হয়, সে ক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমেছে।
ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে করোনার আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতাংশে নেমেছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























