আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৭, ১২ জুন ২০২১
আফগানিস্তানে ১১১ তালেবান সদস্য নিহত
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে ১১১ জন তালেবান সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৭৯ জন।
শুক্রবার (১১ জুন) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, সরকারি বাহিনী বেশ কয়েকটি প্রদেশে বিমান ও স্থল পথে এই অভিযান পরিচালনা করে।
অফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি সরকারি বাহিনী বিমান-স্থল অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ওয়ার্ডাক, কান্দাহার, উরুজগান, জাবুল, বাঘগিস, ফরিয়াব, নিমরোজ, হেলমান্দ, তখর ও বদখশান প্রদেশে ১১১ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৭৯ জন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ১২টি বিস্ফোরক ডিভাইস শনাক্ত করে সেগুলো ধংস করেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বাহিনীর মধ্যে কেউ নিহত হয়েছে কি না তা জানায়নি।
১ মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সেনাদের সরকারিভাবে প্রত্যাহারের পর থেকে তালেবানরা প্রাদেশিক রাজধানী, জেলা, ঘাঁটি এবং চেকপোস্টে হামলা বাড়াতে থাকে। এই কারণে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১০ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























