ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১২ জুন ২০২১
আপডেট: ১৮:০৫, ১২ জুন ২০২১

এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

করোনাভাইরাস মহামারির কারণে সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাস করছেন এমন ব্যক্তিদেরই শুধু এবার হজ করতে দেয়া হবে। ফলে বাংলাদেশে থেকে এবারো কেউ হজে যেতে পারবেন না।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, এ বছর সৌদিতে থাকা ৬০ হাজার মুসলমান হজ পালনের অনুমতি পাবেন। তবে গুরুতর কোনো রোগী হজ পালন করতে পারবেন না।

এছাড়া হজে অংশগ্রহণকারীদের অবশ্যই ১৮ থেকে ৬৫ বছর বয়স হতে হবে। আর সৌদি সরকারের নিয়ম অনুযায়ী তাদের টিকাগ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটির সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণকারী ও অতিথি হাজিরাও হজ পালন করতে পারবেন।

উল্লেখ্য, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হজ শুরু হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়