ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৩ জুন ২০২১
আপডেট: ১৩:০০, ১৩ জুন ২০২১

ভারতে আরও ৩৩০৩ মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনের প্রাণ কাড়ল করোনা।

একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কমেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ যেহেতু অনেকটাই কমেছে, তার প্রভাব পড়েছে সংক্রমণের হারেও। সংক্রমণ কমে ৪ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৪ লাখ ৮৪ হাজার ২৩৯ জন টিকা পেয়েছেন। এখন পর্যন্ত গোটা ভারতে ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়