আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১৫, ১৩ জুন ২০২১
বাংলাদেশসহ ২৬ দেশের ওপর পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।
শনিবার (১২ জুন) দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।
দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় পাকিস্তান বিভিন্ন দেশকে তিনটি ক্যাটেগরিতে বিভক্ত করে তালিকা করেছে।
‘এ’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে আসা ভ্রমণকারীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। ‘বি’ ক্যাটেগরির দেশগুলোর ভ্রমণকারীদের ভ্রমণ শুরুর আগের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনার পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে।
এছাড়া ‘সি’ ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে; সেই দেশগুলোর ভ্রমণকারীরা পাকিস্তানে আসতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে ‘সি’ ক্যাটেগরিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট কিছু মানুষ পাকিস্তান ভ্রমণ করতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























