আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১০, ১৩ জুন ২০২১
ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার
ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্ট গার্ড। দেশটির নৌবাহিনী প্রধানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লিবিয়া অবসার্ভার।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ মিশন ১৬৪ বাংলাদেশিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার এবং আটকের তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভূমধ্যসাগরে বেশ কয়েকটি নৌকায় ভাসতে থাকা এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর দু’টি জাহাজ।
উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের সবাই আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, উদ্ধারের পর ওই অভিবাসনপ্রত্যাশীদের ত্রিপোলিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়।
চলতি বছরের মে পর্যন্ত লিবিয়ান কোস্ট গার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গত বছর এই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার জন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে বিভিন্ন দেশের ১১ হাজার মানুষ লিবিয়ায় ঢুকেছেন।
পাশাপাশি জানুয়ারি থেকে মে পর্যন্ত সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭০০ জন। গত বছর মৃত্যুর সংখ্যা ছিল দ্বিগুণ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























