ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:৫২, ১৪ জুন ২০২১

মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি নারীরা

পুরুষ অভিভাবক ছাড়াই এবারের হজে অনলাইনে নিবন্ধন করতে পারবেন সৌদি আরবের নারীরা। অর্থাৎ মাহরাম ছাড়াই নারীরা এখন থেকে হজ করতে পারবেন। সোমবারের এ তথ্য জানানো হয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন থেকে অন্য নারীদের সঙ্গে দলবদ্ধভাবে হজ করতে পারবেন নিবন্ধিত সৌদি নারীরা।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও শুধু সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। তবে এতেও রয়েছে নানা বিধিনিষেধ।

সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, এ বছর সব মিলিয়ে ৬০ হাজার জনকে হজ করার অনুমতি দেয়া হবে। আগামী জুলাইয়ে শুরু হতে চলেছে এবারের হজ।তবে এ বছর হজপ্রত্যাশীদের অবশ্যই টিকা নেয়া থাকতে হবে। যে অন্তত ১৪ দিন আগে কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছে অথবা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর টিকা নেয়া হয়েছে- শুধু এমন ব্যক্তিদেরই হজের অনুমতি দেবে সৌদি কর্তৃপক্ষ।

দিন দুয়েক আগেই সৌদির প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাসের অনুমতি পেয়েছেন। অর্থাৎ বিবাহিত, অবিবাহিত বা বিচ্ছেদ হওয়া যেকোনো সৌদি নারী চাইলে একাই পছন্দের বাড়িতে থাকতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন হবে না স্বামী, বাবা ও অন্য কোনো পুরুষের অনুমতি।

রোববার থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২৩ জুন রাত ১০টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। আগাম আবেদনকারীরা কোনো অগ্রাধিকার পাবেন না। সৌদি সরকার ৩ হাজার ২৩০ ডলার থেকে শুরু করে ৪ হাজার ৪২৬ ডলার মূল্যের তিনটি প্যাকেজের অনুমোদন দিয়েছে।

এছাড়া হজের সময় পবিত্র স্থানে মুসল্লিদের পরিবহনে বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন।

মিনায় মুসল্লিদের প্রতিদিন তিন বেলা এবং আরাফাতে সকাল ও দুপুরের খাবার দেয়া হবে। মুজদালিফায় মুসল্লিরা রাতের খাবার পাবেন। পানীয়সহ অন্যান্য খাবার পাওয়া যাবে। তবে মক্কার বাইরে থেকে মুসল্লিরা খাবার আনতে পারবেন না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়