ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:৩৯, ১৪ জুন ২০২১

পৃথিবীর ৭৪ দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। দেশটিতেই প্রথম করোনার এই ভয়ানক ধরন শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীর ৭৪টি দেশে শনাক্ত হয়েছে এ ভ্যারিয়েন্ট।

ডেল্টা ভ্যারিয়েন্টে ভারতের পর সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৯০ শতাংশের শরীরে মিলছে এ ভ্যারিয়েন্ট। 

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের সময় বাড়িয়েছে ইংল্যান্ড। সেখানে আগামী ২১ জুন শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্ত এখন তা ২১ জুনের পর বাড়ানো হয়েছে আরও চার সপ্তাহ।

যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের প্রায় ১০ শতাংশের শরীরে পাওয়া যাচ্ছে ভয়ংকর ডেল্টা ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের ডিন আশীশ ঝা বলেন, অন্য যেকোনো ভ্যারিয়েন্টের থেকে বেশি প্রাণঘাতি ডেল্টা।

এছাড়া করোনাভাইরাস প্রথম শনাক্তের দেশ চীনেও পৌঁছে গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটির গুয়াংজুতে ৭৫ বছর বয়সী এক নারীর শরীরে এ ধরনটি পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ায় চলছে করোনার নতুন ঢেউ। দেশটির সংক্রমণের হার এখন সর্বোচ্চ। ইন্দোনেশিয়ার জাকার্তায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

ডেল্টা ছাড়াও করোনাভাইরাসের আরও কিছু ভ্যারিয়েন্ট রয়েছে। গ্রিক নিয়ম অনুযায়ী যুক্তরাজ্য ধরনের নাম আলফা, দক্ষিণ আফ্রিকান ধরনের নাম বেটা আর ভারতীয় ভ্যারিয়েন্টের নাম ডেল্টা। ভ্যারিয়েন্টগুলো নিয়ে সহজে আলোচনা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি এ নামকরণ করে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়