আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ১৫ জুন ২০২১
আপডেট: ১৬:০৪, ১৫ জুন ২০২১
আপডেট: ১৬:০৪, ১৫ জুন ২০২১
ভারতে কমছে করোনায় শনাক্ত ও মৃত্যু
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দিন দিন কমছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ সময় মৃত্যু হয়েছে দুই হাজার ৭২৬ জনের। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে।
ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। তবে নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। এর জেরে দেশে মোট মৃতের সংখ্যা হল ৩ লাখ ৭৭ হাজার ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।
এর আগে সোমবার দেশটিতে তিন হাজার ৯২১ জনের মৃত্যু হয়, আক্রান্তের সংখ্যা ছিল ৭০ হাজার ৪২১ জন।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























