ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১৫ জুন ২০২১
আপডেট: ২৩:৪৬, ১৫ জুন ২০২১

ডিসেম্বরের মধ্যে সব সেক্টর চালু করতে চায় মালয়েশিয়া

তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন

তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন

করোনা মহামারী মোকাবিলা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় সব সেক্টর চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

চলতি বছর ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় সব সেক্টর চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, চলতি বছরের শেষদিকে অধিকাংশ নাগরিকের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হবে। তখন আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারব। বিজ্ঞান ও তথ্যের ওপর নির্ভর করে আমরা চারটি পর্যায় নির্ধারণ করেছি। যেখানে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমটি হচ্ছে দৈনিক সংক্রমণ হার, দ্বিতীয়টি স্বাস্থ্য খাতের সক্ষমতা (হাসপাতালের শয্যা, আইসিইউ বেডসহ সংশ্লিষ্ট অবকাঠামো ও সরঞ্জাম) এবং সর্বশেষ আমরা কী পরিমাণ নাগরিককে টিকা দিতে পেরেছি তার তথ্য।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে দুপুর ২টায় রাজপ্রাসাদে ইয়াং ডি-পার্টুয়ান আগোং, সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহেদের সঙ্গে দেখা করেন এবং পুনরুদ্ধার বিষয় নিয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়