আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২২, ১৬ জুন ২০২১
হজ করতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখ আবেদন
হজ করতে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন।
রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনই এতসংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আরব নিউজের।
প্রথম দিন যারা আবেদন করেছেন, তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
সৌদি মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।
সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সির মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























