ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ১৭ জুন ২০২১
আপডেট: ১০:০১, ১৭ জুন ২০২১

ট্রাম্পের চেয়ে একেবারেই আলাদা বাইডেন: পুতিন

দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাইডেনকে ট্রাম্পের চেয়ে আলাদা বলেও মন্তব্য করেছেন।

বুধবার (১৬ জুন) জেনেভায় ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একজন অভিজ্ঞ রাষ্ট্রনেতা। তিনি (জো বাইডেন) ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারে আলাদা।

পুতিন বলেন, রাশিয়া নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ভিত্তিহীন।

ভ্লাদিমির পুতিন বলেন, উভয় দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের পুনরায় দুই দেশের দূতাবাসে ফেরাতে রাজি হয়েছেন তারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেছেন, তিনিও জো বাইডেনকে মস্কোতে আমন্ত্রণ জানাননি।

তিনি বলেন, আমাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে । তিনি মনে করেন না যে, তাদের মধ্যে কোনও ধরনের বৈরীতা আছে।

এর আগে বুধবার (১৬ জুন) স্থানীয় সময় বেলা একটায় সুইজারল্যান্ডের জেনেভায় ভিলা লা গ্রেঞ্জ-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সিএনএন জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভও দুই শীর্ষনেতার সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছেন। বাইডেন আর পুতিন জেনেভাতে পৌঁছানোর পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট গাই পার্মেলিন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়