আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৫, ১৯ জুন ২০২১
দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নেতৃত্বে গুতেরেস
অ্যান্থনিও গুতেরেস
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্থনিও গুতেরেস। শুক্রবার বিশ্বের শীর্ষ সংস্থাটির ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ আগামী পাঁচ বছরের জন্য তাকে মনোনয়ন দিয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এ মাসের শুরুতে গুতেরেসকে জাতিসংঘের মহাসচিব হিসেবে পুনর্নিয়োগ দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। বর্তমান মহাসচিবের দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের পয়লা জানুয়ারি।
শপথ নেয়ার পর সাধারণ পরিষদে তিনি বলেন, ছোট ও বড় দেশগুলোর মধ্যে সেতুবন্ধনে ও আস্থা অর্জনে অবিরত কাজ চালিয়ে যাওয়ায় আমার ওপর আস্থা রাখার নিশ্চয়তা দিচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার কয়েক সপ্তাহ আগে ২০১৭ সালের জানুয়ারিতে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে।
ক্ষমতায় আসার পর জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার তহবিল কাটছাঁটও করে দেন তিনি।
জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিয়মিত বাজেটের ২২ শতাংশ আর শান্তিরক্ষী মিশনের এক চতুর্থাংশ অবদান রাখে দেশটি।
জাতিসংঘের যেসব সংস্থার তহবিল কাটছাঁট করেছিলেন ট্রাম্প তা পুনর্বহাল করতে শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন প্রার্থী হওয়ার চেষ্টা করলেও পর্তুগালের সাবেক এ প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























