ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ জুন ২০২১
আপডেট: ১৬:২১, ১৯ জুন ২০২১

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। আগামী ২১ জুন নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নতুন ঘোষণায় যুক্তরাজ্যের যাত্রীদের জন্য আলাদা কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেয়া হয়েছে। একই ঘোষণায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং কানাডার যাত্রীদের নিষেধাজ্ঞা তুলে দেয়া হচ্ছে।

আগামী সোমবার থেকে নতুন ঘোষণা কার্যকর করা হবে।

রয়টার্স লিখেছে, ইতালি ফ্রান্সের কৌশলের দিকে যাচ্ছে। দেশটি বিভিন্ন দেশের ওপর বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

করোনাভাইরাসের ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সামনের সোমবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়