আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:০৮, ১৯ জুন ২০২১
আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালে ১৬ জনের প্রাণহানি
ভারী বৃষ্টিপাতের কারণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২২ জন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতি বন্যার কবলে পড়েছে দেশটির ৬টিরও বেশি জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকরাজ দহল জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজং, মায়াগদি, মুস্তাং, মানং ও পালপা জেলা। এই মুহূর্তে দূর্গত এলাকায় উদ্ধার অভিযান ও খাদ্য সরবরাহে বেশি নজর দিচ্ছে সরকার। তিনি বলেন, নিহতদের পাশাপাশি ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালের সিন্ধুপালচোক জেলায় রাতভর ভারি বর্ষণের ফলে তৈরি হয় আকস্মিক বন্যা। এতে নিখোঁজ হয়েছেন সাতজন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানান, বন্যায় মেলামচি নদীর পানিতে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবর্ষায় মানুষের জীবন বাঁচাতে নানা পদক্ষেপ নেয় নেপাল সরকার। দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয় নিরাপদ স্থানে। তবুও যেন ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। দেশটিতে প্রতি বছরই বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























