আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪৫, ২০ জুন ২০২১
ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে ইসরায়েলের উদ্বেগ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিচারক ইব্রাহিম রাইসির জয়ে গভীর উদ্বেগে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পরমাণু কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দিতে পারেন এমন দাবি করে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত বলে মনে করে দেশটি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলছেন, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।
শনিবার সন্ধ্যায় ইব্রাহিম রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আর্শীবাদপুষ্ট রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।
দেশটির প্রভাবশালী রেভুলোশনারি গার্ডেরও রাইসির প্রতি সমর্থন ছিল। শুক্রবারের নির্বাচনে রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
নির্বাচনে জয়ী ঘোষণা করার পর এক বিবৃতিতে সরকারের ওপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেন রাইসি। এছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ইরানকে বিপ্লবী এবং দুর্নীতি-বিরোধী সরকার প্রতিষ্ঠার কথা জানান ৬০ বছর বয়সী এই শিয়া আলেম।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























