আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:২১, ২০ জুন ২০২১
ব্রাজিলে করোনা প্রাণ কাড়ল ৫ লাখ মানুষের
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এরই মধ্যে সেখানে ভাইরাসটিতে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। যার মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই হাজার ২৪৭ জন।
বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ৮৬৮ জন মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন।
এছাড়া দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রাজিলে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় প্রশাসনকে দোষারোপ করেন এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান।
গত এক সপ্তাহে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় ১১ শতাংশ মানুষ পুরোপুরি টিকা নিয়েছেন এবং ২৯ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন।
করোনাভাইরাস এ অঞ্চল ও আশপাশের দেশগুলোকে মারাত্মকভাবে সংক্রমিত করছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) গত সপ্তাহে আমেরিকায় করোনায় ১১ লাখ নতুন রোগী এবং ৩১ হাজার মানুষের মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে।
পিএএইচও ছয় মেক্সিকান রাজ্য, বেলিজ, গুয়াতেমালা, পানামা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করেছে।
পিএএইচও সতর্ক করেছে— কলম্বিয়ার করোনা পরিস্থিতি এখনও সবচেয়ে খারাপ পর্যায়ে আছে এবং এর প্রধান শহরগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটের শয্যা রোগীতে পূর্ণ আছে।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান গনজালো ভেসিনা বলেন, আমি মনে করি টিকার কার্যকারিতা শুরুর আগেই আমাদের মৃত্যুর সংখ্যা সাত লাখ বা আট লাখে পৌঁছে যেতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























