আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২৪, ২১ জুন ২০২১
রাশিয়ার ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
বিষপ্রয়োগের ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সমালোচক আলেক্সেই নাভালনিকে রাশিয়ার ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হুঁশিয়ারি দেন।
রোববার সিএনএনকে সুলিভান বলেন, বিষপ্রয়োগের দায়ে আলেক্সেই নাভালনিকে আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। রাশিয়ার মাটিতে তাদের একজন নাগরিকের বিরুদ্ধে রাসায়নিক এজেন্ট ব্যবহারের জন্য তাদের ওপর ব্যয় আরোপের যৌথ প্রয়াসে আমরা ইউরোপীয় মিত্রদের একত্রিত করেছি।
তিনি বলেন, আমরা এ বিষয়ে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছি। আমরা পুরো সময়ে দেখিয়েছি যে আমাদের আঘাত আমরা ফিরিয়ে নেব না।
নাভালনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। গত বছর রাসায়নিক এজেন্টে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে গিয়েছিলেন। জার্মানির বার্লিনে চিকিৎসা নিয়ে এ বছরের জানুয়ারিতে রাশিয়া ফিরে আসেন তিনি। রাশিয়া পৌঁছানোর পরপরই তাকে গ্রেফতার করা হয়। বিষপ্রয়োগের ঘটনায় নাভালনি পুতিন প্রশাসনকে দায়ী করে আসছেন।
গত মার্চে রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনা এফএসবি ঘটিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়।
গত সপ্তাহে জেনেভায় বাইডেন ও পুতিন প্রথমবার বৈঠকে বসার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানালেন বাইডেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।
বাইডেন প্রসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ শীতল সম্পর্ক চলছে। গত মার্চে বাইডেন পুতিনকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নিয়ে রাশিয়া থেকে রাষ্ট্রদূত জন সুলিভানকে দেশে ফিরিয়ে নেয়।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























