আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২২, ২১ জুন ২০২১
বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু নেমেছে ৭ হাজারে, শনাক্তও কম
করোনায় মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কমেছে। গত একদিনে ৭ হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়াও শনাক্ত নেমেছে তিন লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে।
নতুন শনাক্তদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি সাড়ে ৯২ লাখের ঘরে গেছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজার।
সোমবার (২১ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ২০১৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮২ হাজার ০৮ জনে।
এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৫২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ১০ হাজার ৫৫০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৯১৮ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১১৩ জন। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫৭ হাজার ৩১১ জন, রাশিয়ায় ৫৩ লাখ ১৬ হাজার ৮২৬ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৩০ হাজার ৪০ জন, ইতালিতে ৪২ লাখ ৫২ হাজার ৯৭৬ জন, তুরস্কে ৫৩ লাখ ৭০ হাজার ২৯৯ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩০ হাজার ১১৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৭৫ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের রোববারের আপডেট অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৬৪১ জনকে। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























