আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:১৬, ২২ জুন ২০২১
ক্ষমতাচ্যুত সুইডেনের প্রধানমন্ত্রী
উত্তর ইউরোপের দেশ সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন। সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন।
সোমবার (২১ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন।
সোশ্যাল ডেমোক্র্যাট নেতা লোফভেন পদত্যাগ বা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন। ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে জোট সরকার থেকে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করলে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।
অনাস্থা ভোট পাস হওয়ায় গ্রিন পার্টি নিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটদের সংখ্যালঘুদের জোট সরকারেরও পতন হলো।
প্রধানমন্ত্রী যদি পদত্যাগের সিদ্ধান্ত নেন তাহলে পার্লামেন্টের স্পিকারকে নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে হবে।
গত সপ্তাহে অনাস্থা ভোটের দাবি জানায় লেফট পার্টি। নতুন নির্মিত ভবনের ভাড়া নিয়ে সরকারের সঙ্গে বিরোধের পর তারা এই ডাক দেয়। অনাস্থা ভোটের প্রস্তাব দেয় দেশটির জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্র্যাটস এবং সমর্থন জানায় মধ্যপন্থী দুটি বিরোধী দল।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























