ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২২ জুন ২০২১
আপডেট: ১৬:৫২, ২২ জুন ২০২১

তিন মাস পর ভারতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে

করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২ হাজার ৬৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখে পৌঁছে গিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এর আগে গত ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। আর ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালায় মৃতের সংখ্যা ১শ’র আশপাশে রয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে ভারতে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে যা রেকর্ড সংখ্যক। এ নিয়ে মোট ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়