ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২২ জুন ২০২১
আপডেট: ১৬:৫১, ২২ জুন ২০২১

টিকা নিতে জনগণকে হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

রোদ্রিগো দুতের্তে

রোদ্রিগো দুতের্তে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর অবস্থান নিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। দেশের সাধারণ মানুষকে টিকা নেয়ার জন্য রীতিমতো হুমকি দিয়েছেন তিনি।

সোমবার রাতে রেকর্ডেড ভাষণে দুতার্তে বলেন, ‘আপনি পছন্দ করতে পারেন: ভ্যাকসিন নেবেন, না হয় আমি জেলে পাঠিয়ে দেব।’

করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যেই সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিলিপাইন সরকার। এমন পরিস্থিতিতে কঠোর হলেন তিনি।

চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেয়া লোকজনের সংখ্যা অনেক কম। ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।

এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন দুতের্তে। সে সময় বেশ কয়েকজন লকডাউন অমান্যকারী কর্তৃপক্ষের হাতে নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর মধ্যে এক বয়স্ক ব্যক্তি এবং সাবেক এক সেনা সদস্য রয়েছেন।

দেশটিতে ১১ কোটি মানুষ রয়েছে যাদের মধ্যে মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। যারা ভ্যাকসিন নিচ্ছেন না দুতের্তে বলেছেন তাদের উচিত দেশ ছেড়ে চলে যাওয়া। তিনি বলেন, দেশ ছেড়ে চলে যান। হয় ভারত না হয় যুক্তরাষ্ট্রে চলে যান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়