ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২৩ জুন ২০২১
আপডেট: ১২:১৭, ২৩ জুন ২০২১

তালেবানদের দখলে এবার আফগান-তাজিকিস্তান সীমান্ত

তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত এলাকা শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

কাতারভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তালেবান যোদ্ধাদের আক্রমণের মুখে আফগানিস্তানের উত্তরের কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত শির খান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি থেকে পালিয়ে গেছে। অনেকে সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে অবস্থান নিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে আফগানিস্তানের এক সেনা কর্মকর্তা জানান, ‘ঘটনার দিন সকালে ওই সীমান্তে শত শত তালেবান যোদ্ধা অবস্থান করছিল। আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং আমাদের কিছু সেনাসদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করে বলেন, কুনদুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছেন।

আফগানিস্তানে তালেবানের শক্তিবৃদ্ধি

তালেবানদের কাছে একের পর এক জেলার নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার। গত দেড় মাসে অর্ধশতাধিক জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনী।

এমন পরিস্থিতি সামনে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ২৫ জুন দেশটি সফরে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। বাইডেনের ওই ঘোষণার পর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। এরপরই দেশটিতে আবারো তালেবানরা শক্তি বৃদ্ধি শুরু করেছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়