ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৩ জুন ২০২১
আপডেট: ০০:১৯, ২৪ জুন ২০২১

ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়াল

মহামারিতে বিপর্যস্ত ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে।গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ।

একদিন আগেই দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪২ হাজার ৬৪০। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। এর আগে গত ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২শ'র কম ছিল।এখন পর্যন্ত মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই সংখ্যা ছাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে দেখা গেছে। মঙ্গল এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

দৈনিক সুস্থতার সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৮১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৯ লাখের বেশি।

গত ২১ জুন ভ্যাকসিনে প্রদানের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভারত। একদিনেই ৮৮ লাখ ৯ হাজার মানুষকে ভ্যাকসিনের এক ডোজ দেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার ভ্যাকসিন দেয়া হয়েছে ৫৩ লাখের বেশি মানুষকে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়