ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৩ জুন ২০২১
আপডেট: ২৩:৫০, ২৩ জুন ২০২১

বৃহস্পতিবার দেখা মিলবে ‘স্ট্রবেরি মুন’

‘স্ট্রবেরি মুন’

‘স্ট্রবেরি মুন’

চলতি বছরের শেষ সুপার মুন বা ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন)। অন্যদিনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ বড় এবং লালচে দেখাবে চাঁদ।

জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের।

চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবঙ ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত।

মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সে কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়