ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২৪ জুন ২০২১
আপডেট: ১৩:৩৭, ২৪ জুন ২০২১

আজ দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

আজ সন্ধ্যার পর পুব আকাশে দেখা মিলবে চলতি বছরের শেষ সুপার মুন বা ‘স্ট্রবেরি মুন’। এ চাঁদের রং সোনালি হতে পারে। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। 

বৃহস্পতিবার সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। আর এটা দেখা যাবে আজ। এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে। 

চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি।

মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সে কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

মাসখানেক আগে আরেকটি সুপারমুন দেখা গিয়েছিল। সেটি ছিল ‘ব্লাডমুন’। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়