আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:৫৭, ২৬ জুন ২০২১
ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের কম
করোনায় বিপর্যস্ত ভারতে চারদিন পর আবারও দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানি ঘটেছে ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জনের।
একদিন আগেই ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫১ হাজার ৬৬৭। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩২৯ জন।
শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ রাজ্যে ৪৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে। সেখানে ২০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।
তামিলনাড়ুতে ৯ জন, মধ্যপ্রদেশে ৭ জন, কেরালায় তিনজন, পাঞ্জাব ও গুজরাটে দু'জন করে এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, কর্নাটক এবং জম্মুতে একজন করে ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
মাত্র দু'দিন আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডেলটা প্লাস ভেরিয়্যান্টে আক্রান্তের সংখ্যা ৪০। তবে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, চীন, জাপান, রাশিয়া এবং সুইজারল্যান্ডসহ আরও ১২ দেশে করোনার নতুন এই ধরন শনাক্ত হয়েছে।
শনিবারও সক্রিয় রোগী কম হওয়ার সংখ্যা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি সক্রিয় রোগীর সংখ্যা কমে ৬ লাখের নিচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ৫৬৫ জন। পাশাপাশি দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচেই রয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























